2020  সালের কথা বলছি।  

একটা মেয়ে , যে সবসময় সবার পাশে থাকতো। সবার জন্মদিন মনে রাখতো ,  কারো কষ্ট এড়িয়ে যেত না, কারো অনুরোধ ফিরিয়ে দিতে পারত না। সবাই বলত সে খুব ভালো মানুষ। 


একদিন সন্ধ্যা বেলা নাগাদ মেয়েটা বিনা কারণে অঝোরে কাঁদতে শুরু করলো।  মাথায় এলো কয়েকজন বন্ধুর নাম।  একে একে ফোন করাও শুরু করলো।  

 কেউ ব্যস্ত, কেউ পরে কথা বলবে, কেউ ধরলই না। সেদিন প্রথমবার সে বুঝল, সে যাদের অগ্রাধিকার বানিয়েছিল, তাদের জীবনে সে শুধু সুবিধার সময়ের মানুষ ছিল।


সেই দিন সে বুঝে ছিল , যে সবার জন্য নিজের সব দরজা খোলা রেখেছে , কিন্তু নিজের জন্য একটা জানালাও খোলা রাখেনি।  
আপনি সবসময় সবার জন্য থাকবেন, কিন্তু নিজের জন্য থাকাটা ভুলে যাবেন না। আপনি সাহায্য করবেন, কিন্তু নিজের সময়কে অবহেলা করবেন না। আপনি ভালোবাসবেন, কিন্তু নিজের সম্মানকে বিনিময় করবেন না। 


সেদিন থেকে সেই মেয়েটি নিজের সময়কে সম্মান দিতে শুরু করলো।  নিজেকে ভালোবাসতে শুরু করলো।  নিজের জীবনকে অগ্রাধিকার দিতে শুরু করলো।  তার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। 


এখন সেই মেয়েটি সবার খেয়াল রাখার সাথে সাথে নিজের খেয়াল রাখে। 


Comments

Popular Posts