"Solitude is a kind of Freedom। "। 


রানাঘটের বাড়িতে আছি বেশ কয়েকদিন।  অনেক রাত অবধি রবি শংকর , নিখিল ব্যানার্জি শুনি।  মাঝে মাঝে chopin ,  মৎসার্ট ও শুনি। শুনতে শুনতে বই পড়ি।  Days at the Morisaki Bookshop। বেশ ভালো লাগছে বইটা পড়তে।  


বাইরে যখন দেখি , তখন অনেক রাত হয়ে যায়।  আমার অনেকের কথা মনে পড়তে থাকে। যারা নেই অথচ থাকার কথা ছিল তারা সবাই এক অনন্ত মিছিল । অদ্ভুত কিছু মুখ চলে আসে।  এই যেমন , বাড়িতে যে দুধ দিয়ে যেত , কিংবা মায়ের সাথে সাথে যে কাজ করতো , বাজারের সবজি কাকু --- আরো কত কি !!


 আমি ঘুমিয়ে পড়ি। মৎসার্ট বাজিয়ে চলেন অথবা হাউসার এর নিঃসঙ্গ চেলো বেজে যায়। ভয় হয় , যদি এই সব চেনা মুখ কোনোদিন মনে না করতে পারি। বহু দিন তো তাদের ছাড়া বেঁচে আছি। 


যেমন , আমার দিদার , মেজোমামার গায়ের গন্ধ।  তারা এই অনন্ত আকাশে মিলিয়ে যাওয়ার পর কেটে গেছে ১৮ - ২০ টা বছর।  তাদের গন্ধ তো আমি প্রায় ভুলতে বসেছি। কোথায় আজ মিলিয়ে গেছে সেই খবর কোনোদিন কেন জানার ইচ্ছে হয়নি!


মানুষই ভুলে যায় তাদের পরিচিত গন্ধ।  তারা মাঝে মাঝে ভুলে যায় একসাথে বেঁচে থাকার মানে। কই , সাপেরা তো ভোলে না।  তারা আজও একসাথে বেঁচে থাকে। 


এই সব ভাবতে ভাবতে ভোর হয়ে যায়। আবার শুনতে থাকি , নিখিল ব্যানার্জি।  চালিয়ে দি ইংমার বার্গম্যানের সিনেমা।  


এই ভাবেই চেনা অচেনা সুর মিলিয়ে যেতে থাকে।  যেটুকু সুর শোনা যায় , তার হাত ধরেই আমি এগোতে থাকি। কানে আসে শুধু বাতাসের শব্দ।   


জুলাই ৩ , ২০২৬


-- ঐশ্বর্য 

Comments

Popular Posts